
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় সোমবার (১৭ নভেম্বর ২০২৬ তারিখে) হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মুখে বিক্ষুব্ধ জনতা থানা দখল করে নিলে পুলিশ সদস্যরা থানা ত্যাগ করতে বাধ্য হন।
১৮ নভেম্বর ২০২৬ তারিখে টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা তাঁদের পোশাক, অস্ত্র, ব্যক্তিগত মালামাল ও প্রয়োজনীয় সরঞ্জাম ভ্যানে বা নিজেদের সাথে করে নিরাপদ স্থানের দিকে চলে যাচ্ছেন।
জনতার মার- মুখী আচরনে ক্ষতিগ্রস্ত থানায় অবস্থানের পরিবেশ নিরাপদ না থকায় স্বরাষ্ট্র মণ্ডলের নির্দেশনা অনুযায়ী পুলিশ সদস্যরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এ বিষয়ে গোপালগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান , পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত আবাসন পুন: সংস্কারের পরে পুলিশ সদস্যের টুংগীপাড়ায় থানায় পাঠানো হবে। নাম প্রকাশ করা না করার শর্তে টুংগীপাড়ার একজন স্থায়ী বাসিন্দা বলেন, পুলিশ সদস্যরা টুঙ্গিপাড়া থেকে অন্যত্র চলে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হতে পারে । সরকারের উচিত আলোচনার মাধ্যমে দ্রুত স্থায়ী সমাধান বের করে পুনরায় থানায় পুলিশের জন্য জন্য বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করা।
Reporter Name 



















