Dhaka 11:15 pm, Sunday, 22 November 2026

বরিশালে মহিলা দলের নেত্রীকে ব্লাকমেইলের অভিযোগে বিএনপি কর্মী লিটন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 10:10:37 pm, Saturday, 14 November 2026
  • 79 Time View

বরিশাল প্রতিনিধি:

মহিলা দলের এক নেত্রীকে পদ দেওয়ার লোভ দেখিয়ে সম্পর্ক স্থাপন ও আপত্তিকর ছবি তুলে ব্লাকমেইল করার অভিযোগে লিটন মিয়া (৪৮) নামের এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ফাঁদ পেতে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে।

গ্রেফতারকৃত মো. লিটন মিয়া @ হৃদয় এয়ারপোর্ট থানার সেনাপল্লী এলাকার গণপাড়া গ্রামের মৃত সোবহান মিয়ার ছেলে এবং তিনি ২৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী।

মামলা ও পুলিশ সূত্র জানায়, ৬ নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী সুমি আক্তার এবং অভিযুক্ত লিটন মিয়া উভয়েই বরিশাল মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীনের অনুসারী ছিলেন। এই সুবাদে লিটন নিজেকে নেত্রীর ঘনিষ্ঠ সহচর দাবি করে সুমিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন।

গত ফেব্রুয়ারি মাসে “বিএনপি নেত্রী নাসরীন আসামীর বাসায় দাওয়াত খেতে আসবেন”—এমন কথা বলে সুমিকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান লিটন। সেখানে জোরপূর্বক তার সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সুমিকে বিভিন্ন স্থানে ডাকতে থাকেন লিটন। সুমি তার ডাকে সাড়া না দিয়ে এড়িয়ে চললে লিটন ক্ষিপ্ত হয়ে ফেসবুকে ও টিকটকে তার ছবি ভাইরাল করে দেন।

এ ঘটনায় গত ৭ নভেম্বর ভুক্তভোগী সুমি আক্তার কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ লিটনকে থানায় ডেকে আনে। ওই সময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন থানায় গিয়ে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। তবে থানা থেকে ছাড়া পাওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন লিটন মিয়া এবং সুমিকে মোবাইল ফোনে অব্যাহতভাবে হুমকি-ধমকি দিতে থাকেন।

পরে বাধ্য হয়ে গত ১১ নভেম্বর সুমি আক্তার বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে পুলিশ মামলা রেকর্ড করার পর বিশেষ ফাঁদ পেতে অভিযুক্ত লিটন মিয়াকে ১৪ নভেম্বর সন্ধ্যা সাত টায় নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে মহিলা দলের নেত্রীকে ব্লাকমেইলের অভিযোগে বিএনপি কর্মী লিটন গ্রেফতার

Update Time : 10:10:37 pm, Saturday, 14 November 2026