Dhaka 7:06 pm, Sunday, 22 November 2026

চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের অভিযোগে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।

কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তবে প্রতিবেদন দাখিলের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

সোমবার দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ডিলার প্রদীপ কুমার পাল ওই ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন। এ সময় লাইনে দাঁড়ানো ও সার বিতরণে দেরি হওয়াকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে হট্টগোল শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, একই সময়ে ছাইকোলা বাজারে আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। একপর্যায়ে তাঁরা সার বিতরণ বন্ধ করে দিলে কৃষকদের ভিড় গিয়ে পড়ে প্রদীপ কুমার পালের দোকানে। সার না পেয়ে ক্ষুব্ধ লোকজনের একাংশ সেখানে ভাঙচুর চালায়। এ সময় গুদাম থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

ডিলারপক্ষের হিসাব অনুযায়ী, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ওসি অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

ঘটনাটি নিয়ে মামলা ও তদন্ত কমিটি গঠনের পর এখন তদন্তে সার লুটের প্রকৃত ঘটনা, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সরকারি সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম ছিল কি না, তা উঠে আসে কি না—সেদিকেই নজর স্থানীয়দের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা

Update Time : 07:45:47 pm, Tuesday, 10 November 2026