Dhaka 7:06 pm, Sunday, 22 November 2026

অতিরিক্ত খরচ আর সারের সংকটে মুড়িকাটা পেঁয়াজ চাষে দুশ্চিন্তায় পাবনার কৃষকরা

  • Reporter Name
  • Update Time : 11:16:27 am, Tuesday, 10 November 2026
  • 108 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

পেঁয়াজ আবাদে দেশজুড়ে পাবনা জেলার সুনাম দীর্ঘদিনের। তবে ন্যায্য দাম না পাওয়ায় বিগত বছরগুলোতে দফায় দফায় লোকসান গুনে অনেকের আগ্রহ কমলেও পেঁয়াজ চাষ পুরোপুরি ছাড়েননি এ অঞ্চলের কৃষকরা। এরই মধ্যে জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ চাষ। কোনো কোনো জমিতে চলছে জমি তৈরির কাজ, আবার কোথাও কচি চারা উঁকি দিতে শুরু করেছে। এর মধ্য দিয়ে কৃষকদের মনে নতুন রঙিন স্বপ্ন উঁকি দিলেও সার প্রাপ্তিতে ভোগান্তি, জ্বালানি তেল ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে সেই স্বপ্ন এখন ফ্যাকাশে হওয়ার উপক্রম হয়েছে। কৃষকদের দাবি, চলতি মৌসুমে প্রতি বিঘা জমিতে আবাদ খরচ ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পাবনা জেলায় আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৩০ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় ১৭১৬, আটঘরিয়ায় ৩৬০, ঈশ্বরদীতে ৮১১, চাটমোহরে ৪৪০, ভাঙ্গুড়ায় ৪০, ফরিদপুরে ৩৫৫, বেড়ায় ২ হাজার, সাঁথিয়ায় ১৬১৩ এবং সুজানগর উপজেলায় ১৫৮৫ হেক্টর জমি রয়েছে। এসব উপজেলা থেকে ১ লাখ ৩৯ হাজার ৯৩২ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে বর্ধিত উৎপাদন খরচের কারণে এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা রয়েছে।

ইতোমধ্যে সদর, সুজানগর ও বেড়া উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মুড়িকাটা পেঁয়াজ রোপণ শুরু হয়েছে। কৃষকরা জানান, সদর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের পদ্মার চরের উঁচু জমিগুলো থেকে মাসখানেক আগে বর্ষার পানি নেমে যাওয়ায় সেখানে দ্রুত পেঁয়াজ রোপণ করা হয়েছে। সুজানগরসহ অন্যান্য অঞ্চলেও বিল বা নিচু জমির পানি নেমে যাওয়ায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

এ বছর পেঁয়াজ আবাদে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকরা। একদিকে চাহিদামতো সরকারি মূল্যে সার পাওয়া যাচ্ছে না, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে সেচ ও জমি চাষের খরচ বেড়েছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে কীটনাশকের দাম এবং শ্রমিকের মজুরিও।

গত বছরের তুলনায় এ বছর বীজের দাম প্রতি মণে ৫০০ থেকে ৮০০ টাকা কম হলেও বীজ আকারে বড় হওয়ায় রোপণকালে পরিমাণে বেশি লাগছে। ফলে বীজের দাম কিছুটা কমলেও বেশি পরিমাণে লাগার কারণে খরচের সমীকরণ সেই আগের জায়গাতেই ঠেকেছে।

সদর উপজেলার চরতারাপুর এলাকার কৃষক আমজাদ আলী জানান ১০ বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ লাগিয়েছেন। এ বছর ডিলারদের কাছ থেকে সরকারি মূল্যে সার পাওয়া যায়নি। বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে প্রতি বস্তা ডিএপি সার কিনতে হয়েছে ২২০০ টাকায়। গত বছরের ৬০০ টাকার শ্রমিক এখন ৭০০ থেকে ৮০০ টাকা হয়েছে। তাছাড়া বীজের সাইজ বড় হওয়ায় বিঘাপ্রতি প্রায় ১৫ মণ পর্যন্ত বীজ লেগেছে। সব মিলিয়ে বিঘাপ্রতি ৫ থেকে ১০ হাজার টাকা খরচ বেড়ে গেছে। জমি লিজের টাকাসহ এবার বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হতে পারে।

সার ও খরচ বৃদ্ধি এবং আবাদ কমার আশঙ্কার বিষয়ে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান বলেন আগাম জাতের এই মুড়িকাটা পেঁয়াজ মূলত বাজারে নতুন চারা বা হালি পেঁয়াজ আসার আগের ঘাটতি পূরণের জন্য আবাদ করা হয়। এবার অনেক কৃষকের ঘরে এখনও পেঁয়াজ মজুদ রয়েছে এবং গত কয়েক দফায় আশানুরূপ দাম না পাওয়ায় অনেকে আবাদ কিছুটা কমিয়েছেন। তবে আমরা কৃষকদের ইতিবাচক ভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছি।

অতিরিক্ত খরচ ও সার ব্যবহারের বিষয়ে এই কর্মকর্তা আরও বলেন নিয়ম অনুযায়ী এক বিঘায় ৩০ থেকে অনেক ক্ষেত্রে ৪০ কেজি সার ব্যবহারের কথা থাকলেও অনেক কৃষক দেড় থেকে দুই বস্তা পর্যন্ত সার ব্যবহার করেন। ফলে অতিরিক্ত খরচ ও সারের সংকট তৈরি হয়। বাইরে থেকে বেশি দামে সার কিনে এই চাহিদা মেটাতে গিয়ে তারা আর্থিক সংকটে পড়েন। এছাড়া অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে পেঁয়াজের মান নষ্ট হয় এবং তা দীর্ঘসময় সংরক্ষণ করা যায় না। কৃষকরা একসাথে পুরো পেঁয়াজ বাজারে তোলায় অনেক সময় কাঙ্ক্ষিত দামও পান না। এক্ষেত্রে সুষম সার ও কীটনাশক ব্যবহার করলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ভালো দাম পাওয়ার সুযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অতিরিক্ত খরচ আর সারের সংকটে মুড়িকাটা পেঁয়াজ চাষে দুশ্চিন্তায় পাবনার কৃষকরা

Update Time : 11:16:27 am, Tuesday, 10 November 2026