Dhaka 11:01 pm, Sunday, 22 November 2026

৫ নাম্বার কৈখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় যুবকদের আইকন ডাক্তার মোঃ কাওছার আহমেদ

  • Reporter Name
  • Update Time : 02:50:19 pm, Monday, 9 November 2026
  • 43 Time View

রুহুল আমিন সুমন সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন যুবকদের আইকন হিসেবে খ্যাত ডাক্তার মোঃ কাওছার আহমেদ

এলাকায় তিনি শুধু একজন চিকিৎসক হিসেবেই নয় অসহায় দরিদ্র মানুষের সেবক হিসেবেও পরিচিত দিন-রাত গরিব মানুষের পাশে দাঁড়ানো, বিনা পয়সায় চিকিৎসা সেবা দেওয়া, অসুস্থ রোগীকে নিজ উদ্যোগে হাসপাতালে পৌঁছে দেওয়া এসবের কারণে তিনি ৪নং ওয়ার্ডের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন হয়ে উঠেছেন

স্থানীয় যুবকরা জানান কাওছার আহমেদ তাদের কাছে শুধু একজন ডাক্তার নন তিনি একজন অভিভাবক এলাকার যে কোনো বিপদে-আপদে খেলাধুলায় সামাজিক কাজে সবার আগে তাকে পাওয়া যায় তার বিনয়ী ব্যবহার সদালাপী মনোভাব ও সেবার মানসিকতা তাকে যুবকদের আইকনে পরিণত করেছে

মেম্বার পদপ্রার্থী ডাক্তার মোঃ কাওছার আহমেদ বলেন আমি মানুষের সেবা করাকে ইবাদত মনে করি। ডাক্তার হিসেবে আমি সবসময় চেষ্টা করেছি গরিব মানুষের পাশে দাঁড়াতে। এবার মেম্বার পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আমি নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। গরিবের হক বয়স্ক ভাতা, বিধবা ভাতা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ

এলাকার প্রবীণ মুরুব্বি আঃ জলিল বলেন কাওছার ডাক্তার খুব ভালো ছেলে রাত ২টায় ডাকলেও সে রোগী দেখতে আসে। গরিব মানুষের কাছ থেকে টাকা নেয় না। এমন ছেলে মেম্বার হলে আমাদের ওয়ার্ডের অনেক উন্নতি হবে

৪নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকের মতে, শিক্ষিত, সৎ ও মানবিক গুণাবলী সম্পন্ন এই তরুণ প্রার্থী নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দুঃখ-কষ্ট লাঘব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৫ নাম্বার কৈখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় যুবকদের আইকন ডাক্তার মোঃ কাওছার আহমেদ

Update Time : 02:50:19 pm, Monday, 9 November 2026