
রুহুল আমিন সুমন
সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন ৫ নং কৈখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা সদস্য পদে নির্বাচনের মাঠে আলোচনায় রয়েছেন এলাকার পরিচিত মুখ সমাজসেবী মোছাঃ মারুফা বেগম
তিনি দীর্ঘদিন ধরে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাধারণ নারী গরীব-দুঃখী মা-বোনদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। নারী শিক্ষা বাল্যবিবাহ রোধ এবং নারীদের আত্মকর্মসংস্থান নিয়ে তার ভূমিকা এলাকায় প্রশংসিত
নির্বাচনী প্রচারণায় মোছাঃ মারুফা খাতুন বলেন আমি একজন মা, একজন বোন হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হলে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মা-বোনদের জন্য কাজ করব আমার ওয়ার্ডে কোনো মা-বোন যেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমি খেয়াল রাখব
তিনি আরও বলেন বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি কার্ড প্রকৃত হকদারদের হাতে পৌঁছে দেব কোনো ঘুষ বা অনিয়ম চলবে না নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং যৌতুক ও বাল্যবিবাহ মুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়াই আমার প্রধান লক্ষ্য
স্থানীয় ভোটাররা জানান, মোছাঃ মারুফা বেগম একজন সৎ শিক্ষিত ও সাহসী নারী তিনি নির্বাচিত হলে নারীদের অধিকার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন
৪ নং ওয়ার্ডের গৃহবধূ রহিমা বেগম বলেন মারুফা আপা খুব ভালো মানুষ বিপদে-আপদে তাকে পাশে পাই। আমাদের ওয়ার্ডে এমন একজন মহিলা মেম্বারই দরকার
মোছাঃ মারুফা বেগম ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সকল ভোটার ও মা-বোনদের দোয়া ও সমর্থন কামনা করেছেন
Reporter Name 



















