Dhaka 2:17 am, Thursday, 29 October 2026

কৈখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী, গরিব-দুঃখীর পাশে থাকার অঙ্গীকার

  • Reporter Name
  • Update Time : 11:12:39 pm, Thursday, 15 October 2026
  • 110 Time View

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: রুহুল আমিন সুমন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নম্বর কৈখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলীকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা চলছে। অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পাশে থাকার কারণে তিনি এলাকায় পরিচিত মুখ বলে জানিয়েছেন স্থানীয়রা।

দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান মোহাম্মদ আলী। তাঁর ভাষ্য, কোনো মানুষ বিপদে পড়লে সাধ্যমতো সহযোগিতা করতে তিনি এগিয়ে যান। এ কারণে এলাকার অনেকেই তাঁকে গরিব-দুঃখীর বন্ধু হিসেবে দেখেন।

নির্বাচনী প্রচারণায় মোহাম্মদ আলী বলেন, “আমি মেম্বার হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আমি নিজেও একজন গরিব ঘরের সন্তান। তাই গরিব মানুষের কষ্ট আমি বুঝি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডের কোনো অসহায় মানুষ যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি কাজ করবেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি ও টিসিবি কার্ডসহ সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবেন। এ ক্ষেত্রে ঘুষ ও দালালির বিরুদ্ধে অবস্থান নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

স্থানীয় কয়েকজন ভোটার জানান, মোহাম্মদ আলী সহজ-সরল ও ভালো মনের মানুষ হিসেবে পরিচিত। তাঁদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন।

২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, “আলী ভাই খুব ভালো লোক। রাত-বিরাতে ডাকলে পাওয়া যায়। গরিব মানুষের জন্য তাঁর মন কাঁদে।”

মোহাম্মদ আলী ২ নম্বর ওয়ার্ডের সব ভোটারের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

কৈখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী, গরিব-দুঃখীর পাশে থাকার অঙ্গীকার

Update Time : 11:12:39 pm, Thursday, 15 October 2026