Dhaka 12:13 am, Thursday, 29 October 2026

ভাঙ্গুড়ায় ঋণ ও টিনের ঘর দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ, আটক ৩

স্টাফ রিপোর্টার

পাবনার ভাঙ্গুড়ায় এনজিওর পরিচয়ে ঋণ ও টিনের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা তিনজনকে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয় ভাঙ্গুড়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভাঙ্গুড়া থানাধীন শরৎনগর বাজারের সাহেব মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ‘র‌্যুরাল হিউম্যান এইড ফাউন্ডেশন’ নামের একটি এনজিওর পরিচয়ে ঋণ ও টিনের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ওই অর্থ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—পাবনার চাটমোহর উপজেলার জগতলা পূর্বপাড়ার মৃত ফজের আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪৮), একই উপজেলার সাহাপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম (৩৭) এবং ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ীয়া মধ্যপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে মো. হাসিনুর রহমান শাহিন (৬২)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় জনতা ওই তিনজনকে আটক করে। পরে পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পাবনার ফরিদপুর উপজেলার কালিয়ানী গ্রামের বাসিন্দা নাজমা সুলতানা (৪৭), স্বামী মো. আব্দুল কাদের, বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। তাঁর বর্তমান ঠিকানা ফরিদপুর পৌর এলাকার আমলাপাড়া (চ্যামেলী কোয়ার্টার্স)।

এজাহারের ভিত্তিতে ভাঙ্গুড়া থানায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ০৭ রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪০৬/৪২০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিউল আজম বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। আপাতত তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

ভাঙ্গুড়ায় ঋণ ও টিনের ঘর দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ, আটক ৩

Update Time : 12:16:59 pm, Wednesday, 14 October 2026