Dhaka 12:14 am, Thursday, 29 October 2026
কৈখালীর সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম

“কৈখালীতে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের”

  • Reporter Name
  • Update Time : 10:49:39 pm, Sunday, 11 October 2026
  • 99 Time View

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পূজা উদ্‌যাপনে সহযোগিতার আশ্বাস

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: রুহুল আমিন সুমন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নম্বর কৈখালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। একই সঙ্গে তিনি সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে ৫ নম্বর কৈখালী ইউনিয়নে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে তিনি আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, কৈখালী ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ ইউনিয়নে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখাই একটি শান্তিপূর্ণ সমাজের অন্যতম ভিত্তি।

চেয়ারম্যান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—রাষ্ট্র সবার জন্য।” দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ ছাড়া তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

কৈখালীর সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম

“কৈখালীতে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের”

Update Time : 10:49:39 pm, Sunday, 11 October 2026