Dhaka 12:00 am, Thursday, 29 October 2026

পাবনায় প্রায় ৫ শ বছরের পুরনো ৩ টি মূর্তি ও স্বর্ণালংকার চুরি

  • Reporter Name
  • Update Time : 06:12:56 pm, Saturday, 10 October 2026
  • 61 Time View

হুমায়ুন রাশেদ পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার নয়নামতি এলাকায় একটি বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার ছাড়াও প্রায় পাঁচ শ বছরের পুরনো পূর্বপুরুষদের আমলের কৃষ্ণমূর্তি রাধাকৃষ্ণ মূর্তি গোপাল মূর্তি ও পিতলের সিংহাসনসহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। শারদীয় দুর্গাপূজার আগে সনাতন ধর্মের একটি পরিবারের ঘরে এমন চুরির ঘটনায় এলাকজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী চন্দন চক্রবর্তী বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী চন্দন চক্রবর্তী ক্যান্সার চিকিৎসার জন্য গত প্রায় এক মাস আগে নিজের নয়নামতি এলাকার বসতবাড়িটি সঠিকভাবে তালাবদ্ধ করে ঢাকায় যান। পরবর্তীতে গত ৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরে মূল ফটকের তালা খুলে ঘরের ভেতর প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান ঘরের পেছনের পূর্ব দিকের টিনের বেড়া কাটা রয়েছে। ভেতরে প্রবেশ করে দেখতে পান দুটি আলমারি ও একটি ট্রাঙ্ক ভাঙা এবং সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় ঘরের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা চোর চক্র রাতের আঁধারে টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা, প্রায় ৩ ভরি ৪ আনা ওজনের স্বর্ণালংকার যার মধ্যে রয়েছে ১ ভরি ওজনের গলার চেইন, কানের দুল, আংটি, নাকফুল ও টিপ), ২৬ ভরি ওজনের বিভিন্ন রুপার গহনা নুপুর, বিছা, সিতাহার, চুড়িসহ অন্যান্য ৩টি পিতলের মূর্তি যাদের কানে মোট ৬ আনা ওজনের স্বর্ণের দুল পরানো ছিল পিতলের ডেক-পাতিল, কাসার থালাসহ বিভিন্ন বাসন চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে পূজার ঠিক প্রাক্কালে শতবর্ষী পারিবারিক প্রাচীন মূর্তি চুরির বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলামেরন সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি । এদিকে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে । পাবনা পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা পাবনাবাসির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

পাবনায় প্রায় ৫ শ বছরের পুরনো ৩ টি মূর্তি ও স্বর্ণালংকার চুরি

Update Time : 06:12:56 pm, Saturday, 10 October 2026