Dhaka 7:16 pm, Sunday, 22 November 2026

‘সিয়াম কোথায়?’—২২ দিন ধরে নিখোঁজ যুবক, সন্ধান চায় পরিবার

  • Reporter Name
  • Update Time : 10:45:40 am, Wednesday, 30 September 2026
  • 147 Time View

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের নয়নামতি এলাকা থেকে মো: মেহেদী হাসান সিয়াম (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে দাদার বাড়ির উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।

পরিবার সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর দুপুরে পাবনা সদর উপজেলার নয়নামতিতে নিজ বাসা থেকে দাদার বাড়ির উদ্দেশ্যে বের হন সিয়াম। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৫৭৭২৯৮০৫০-এ যোগাযোগের চেষ্টা করেন। তবে নম্বরটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য নিকট আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

নিখোঁজ মো: মেহেদী হাসান সিয়ামের বয়স ২৪ বছর। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি এবং গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তাঁর পরনে কী ধরনের পোশাক ছিল, সে তথ্য পরিবার সূত্রে জানা যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি সিয়ামকে দেখে থাকলে বা তাঁর কোনো সন্ধান পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ:

হুমায়ুন রাশেদ

মোবাইল: ০১৭৩৭১০৮০৫১

ঠিকানা: নয়নামতি, পাবনা সদর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

‘সিয়াম কোথায়?’—২২ দিন ধরে নিখোঁজ যুবক, সন্ধান চায় পরিবার

Update Time : 10:45:40 am, Wednesday, 30 September 2026