
নিজস্ব প্রতিনিধি,:
পাবনার ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রী কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আলহাজ্ব আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রভাষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস আলী ডিগ্রী কলেজের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি, কলেজের গভনিং বডির সদস্য, শিক্ষক শিক্ষিকা স্হানীয় সাংবাদিক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, স্কুল গন্ডি পেরিয়ে কলেজ ক্যাম্পাসে আবিভূত হয়েছো সেখানে নিজেকে সুন্দর ভাবে মেধাভিত্তিক ভাবে সব চেয়ে বেশি নির্ভর করবে তোমাদের উপর, আগামী দিনগুলোতে আমরা দেখতে চাই প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছরিয়ে পরবে এই আশা রাখি আমরা। প্রিয় শিক্ষার্থী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেবলমাত্র পাঠ্যদানের জন্যই নয় এটা মানুষ গড়ার কারিগর। এখানে অভিজ্ঞ ও অত্যান্ত ট্যালেন্টপুল শিক্ষক রয়েছে যারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আগামীতে যাতে আরো ভালো রেজাল্ট করা যায়।এবং সেটা যদি তোমরা তাদের সহযোগিতা করো তাহলে আমরা তোমাদের কাংক্খিত রেজাল্ট আনতে পারবো বলে জানান। এবং সকল ছাত্র ছাত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মোঃ আবু সাঈদ 



















