Dhaka 10:01 pm, Thursday, 17 September 2026
উঠান বৈঠকে কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়, মাঠের সমস্যা চিহ্নিত করে কৃষি বিশেষজ্ঞের পরামর্শে সমাধানের উদ্যোগ

ন‌ওগাঁর নিয়ামতপুরে উঠান বৈঠকে এসো বসি কৃষি সমস্যা চিহ্নিত করি কৃষি ডাক্তারের পরামর্শে কৃষি সমস্যা সমাধান করি

নওগাঁ প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুরের ভাবিয়া ইউনিয়নের বেলডাঙ্গা গ্রামের কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের বেলডাঙ্গা গ্রামে কারিতাস রাজশাহী অঞ্চলের ‘জলবায়ুর বিরূপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যোগ (কল) প্রকল্প’-এর আওতায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

‘উঠান বৈঠকে সবাই বসি, কৃষি সমস্যা চিহ্নিত করি। কৃষি ডাক্তারের পরামর্শে কৃষি সমস্যা সমাধান করি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বৈঠকে গ্রামের কৃষক-কৃষাণীরা অংশ নেন।

বৈঠকে বরেন্দ্র এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বসতবাড়ি ও মাঠের ফসল চাষাবাদে সৃষ্ট বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এসব সমস্যা মোকাবিলায় খরা সহনশীল ফসল চাষ, ফসলের বৈচিত্র্য বৃদ্ধি, উন্নত পুষ্টিমানসম্পন্ন ও নিরাপদ খাদ্য উৎপাদন, ভালো খাওয়া ও ভালো থাকার বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।

এ সময় কৃষকদের বিভিন্ন ফসলের প্রধান ও গৌণ রোগ এবং ক্ষতিকর ও উপকারী পোকা চিহ্নিতকরণ, রোগবালাই দমনের উপায় এবং কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

উঠান বৈঠকে আলোচক ও পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামিনুর রহমান ও মো. ইমরান হোসেন। এছাড়া কারিতাস কল প্রকল্পের উপজেলা অফিসার বাবুলাল তিরকি এবং প্রকল্পের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ‘ক্লাইমেট স্মার্ট’ প্রযুক্তি ব্যবহার, জৈব পদ্ধতিতে চাষাবাদ এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

উঠান বৈঠকে কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়, মাঠের সমস্যা চিহ্নিত করে কৃষি বিশেষজ্ঞের পরামর্শে সমাধানের উদ্যোগ

ন‌ওগাঁর নিয়ামতপুরে উঠান বৈঠকে এসো বসি কৃষি সমস্যা চিহ্নিত করি কৃষি ডাক্তারের পরামর্শে কৃষি সমস্যা সমাধান করি

Update Time : 09:09:16 pm, Thursday, 17 September 2026