
নিজস্ব প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. আসিফ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামি হলেন—মো. এনামুল মোল্লা (পিতা: মো. তায়জুল মোল্লা), সাং-রতনপুর দক্ষিণপাড়া, থানা-ফরিদপুর, জেলা-পাবনা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত এনামুল মোল্লা জিআর মামলা নং-৮৫/২৩ (ফরিদপুর)-এর ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশ স্কট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ আবু সাইদ 


















