Dhaka 4:42 am, Thursday, 29 October 2026
গরু চুরি করে পালানোর পথেই ধরা! নিয়ামতপুরে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য আটক

ন‌ওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা গরুচোর চক্রের ২সদস্য পালানোর সময় হাতে নাতে ধরা 

ন‌ওগাঁ  প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ছাতড়া গরুর হাট থেকে গরু চুরি করে পিকআপভ্যানে পালানোর সময় আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি চোরাই গরু উদ্ধার ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকার সাপ্তাহিক গরুর হাটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় নিয়ামতপুর থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, আন্তঃজেলা গরুচোর চক্রের কয়েকজন সদস্য ছাতরা বাজারের গরুর হাট থেকে কৌশলে একটি গরু চুরি করে পূর্বনির্ধারিত একটি পিকআপভ্যানে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় গরু ও পিকআপসহ দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বারুন্দি ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. জজ মিয়া (৫০) এবং একই থানার সরমান্দি ইউনিয়নের ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, গরুচোর চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

গরু চুরি করে পালানোর পথেই ধরা! নিয়ামতপুরে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য আটক

ন‌ওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা গরুচোর চক্রের ২সদস্য পালানোর সময় হাতে নাতে ধরা 

Update Time : 08:28:12 am, Wednesday, 9 September 2026