Dhaka 12:56 pm, Sunday, 13 September 2026
ব্রিজের অভাবে প্রতিদিন নৌকায় পারাপার, ঝুঁকি ও দুর্ভোগে স্থানীয়রা—দ্রুত সেতু নির্মাণের দাবি

ব্রিজ নেই, ভরসা নৌকা, বদরগঞ্জের নওয়াপাড়া ঘাটে হাজারো মানুষের দুর্ভোগ 

বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি ঃ বদরগঞ্জের নওয়াপাড়া ঘাটে ব্রিজের দাবি যুগের পর যুগ নৌকাই ভরসা আজ ৫ সেপ্টেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে একটি নৌকায় গাদাগাদি করে মানুষ, সাইকেল আর মালামাল নিয়ে নদী পারাপার হওয়ার দৃশ্য দেখা গেছে। জানা গেছে, বদরগঞ্জ পৌর শহরের কাছে নওয়াপাড়া ঘাটের নিত্যদিনের পথচারীদের এই চিত্র। যুগের পর যুগ ধরে ব্রিজের অভাবে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে এলাকাবাসী। হাজারো মানুষের একমাত্র ভরসা নৌকা। বদরগঞ্জ উপজেলার বিখ্যাত লোহানীপাড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত স্থানীয় নদীটিকে গ্রামবাসী “নওয়াপাড়া নদী” নামে ডাকে। নদীর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে। স্কুল-কলেজের ছাত্র, রোগী, কৃষক, ব্যবসায়ী সবাইকেই এই ঘাট ব্যবহার করতে হয়।

কিন্তু বর্ষা এলেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্রোত বেড়ে যায়, নৌকা ডোবার আশঙ্কা থাকে। তখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পার হওয়া যায় না। এলাকাবাসীর প্রাণের দাবি এই নদীতে

ব্রিজের। এই নদীটি অন্তত ১২০ ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণ করা হোক। তাহলে লোহানীপাড়া ইউনিয়নের লক্ষাধিক মানুষের কষ্ট লাঘব হবে। বদরগঞ্জ পৌর শহরের সাথে যোগাযোগ সহজ হবে। কৃষিপণ্য সহজে বাজারজাত করা যাবে। স্থানীয়রা বলেন, “আমরা ভোট দেই, ট্যাক্স দেই। কিন্তু যুগ যুগ ধরে শুধু প্রতিশ্রুতিই পাই। একটা ব্রিজের অভাবে আমাদের সন্তানরা স্কুলে যেতে পারে না, রোগী হাসপাতালে যেতে পারে না।” দুর্ঘটনার আশঙ্কা

বর্ষায় অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে রাতের বেলা ও ঝড়-বৃষ্টির সময় পারাপার একেবারেই বন্ধ থাকে। এতে করে জরুরি রোগীও সময়মতো চিকিৎসা পায় না। এলাকাবাসীর দাবি, সরকার যেন দ্রুত নওয়াপাড়া ঘাটে ১২০ ফুট দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণ করে তাদের বছরের পর বছরের কষ্টের অবসান ঘটায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

ব্রিজের অভাবে প্রতিদিন নৌকায় পারাপার, ঝুঁকি ও দুর্ভোগে স্থানীয়রা—দ্রুত সেতু নির্মাণের দাবি

ব্রিজ নেই, ভরসা নৌকা, বদরগঞ্জের নওয়াপাড়া ঘাটে হাজারো মানুষের দুর্ভোগ 

Update Time : 09:35:23 pm, Saturday, 5 September 2026