Dhaka 12:06 am, Thursday, 29 October 2026
নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে নতুন প্রযুক্তির সংযোজন, নজরদারিতে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা

নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা শহরে উত্তরবঙ্গের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এ ল্যাবের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আবুবকর সিদ্দিক নান্নু, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ ছাড়া নওগাঁ মিল মালিক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, উত্তরবঙ্গে প্রথমবারের মতো নওগাঁ জেলা শহরে এআই-সংযুক্ত সার্ভিলেন্স প্রযুক্তি স্থাপন করা হয়েছে। জেলা শহরকে নিরাপদ রাখতে শুধু পুলিশ ও প্রযুক্তির ওপর নির্ভর করলে হবে না; এ কাজে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, অনলাইন জুয়া ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকেও সহযোগিতা করতে হবে। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের আগেই শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংসদ সদস্য আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে এআই-ভিত্তিক সার্ভিলেন্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধ দ্রুত শনাক্ত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

নিরাপদ বাংলাদেশ গড়তে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে নতুন প্রযুক্তির সংযোজন, নজরদারিতে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা

নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন

Update Time : 10:07:21 pm, Saturday, 5 September 2026