Dhaka 4:42 am, Thursday, 29 October 2026

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

  • Reporter Name
  • Update Time : 07:41:07 pm, Thursday, 3 September 2026
  • 124 Time View

দিন-রাতে লোকালয়ে ঢুকে মানুষ ও গবাদিপশুকে কামড়ানোর অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার চাপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েলবাজার ও গন্ধেকচালা এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি শিয়াল দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন বসতবাড়িতে ঢুকে পড়ছে। এ সময় মানুষজনের পাশাপাশি গরু, মহিষ ও ছাগলকেও কামড়ে আহত করার অভিযোগ রয়েছে। আহতদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।

স্থানীয়রা জানান, শিয়ালের আক্রমণে আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। হঠাৎ করে লোকালয়ে শিয়ালের এমন বিচরণে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, “বিষয়টি শুনেছি। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত শিয়ালগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা হোক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

Update Time : 07:41:07 pm, Thursday, 3 September 2026