Dhaka 1:48 pm, Sunday, 13 September 2026

রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপ

  • Reporter Name
  • Update Time : 11:38:51 pm, Wednesday, 2 September 2026
  • 27 Time View

নিজস্ব প্রতিনিধি:

রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মোঃ আসলাম মিয়া বলেছেন, সকল ভেদাভেদ ভুলে আগামী ডিসেম্বরের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে দলকে সুসংগঠিত করতে হবে। রাজবাড়ী জেলা বিএনপি আগে যে গ্রুপিং ছিল আমরা তা চাই না। দল যাদের মনোনয়ন দিয়েছিলেন, তারা এমপি, মন্ত্রী হয়েছেন। রাজবাড়ীর উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

এবং, আমরা বিগত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করেছি। দল অনেককেই মুল্যায়ন করেছেন। আগামীতে ত্যাগীদের মুল্যায়ন করবে। আমরা রাজবাড়ী বিএনপিকে আর বিভক্তি দেখতে চাই না। তাই সকলকে দলকে সংগঠিত করতে ও উন্নয়নে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমরা রাজবাড়ী জেলায় ৪২টি ইউনিয়নে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪২ হাজার বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছি। ২ সেপ্টেম্বর উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত র‌্যালী, আলোচনা ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ উপলক্ষে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হন। পরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখান থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেইট শহীদ স্মৃতি চত্বরে আলোচনা সভা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. এমএ খালেদ পাভেল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম শেখ, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান সহ অন্যান্য নেতৃবৃন্দরা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপ

Update Time : 11:38:51 pm, Wednesday, 2 September 2026