
দেলোয়ার সিকদার, কালিয়াকৈর গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লি বিদ্যুৎ এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের হঠাৎ ঝটিকা মিছিল দেখা গেছে।গতকাল বুধবার বিকেলে পৌর সভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কিছু সমর্থক হঠাৎ উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঝটিকা মিছিল বের করে।হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিলে আশপাশের এলাকায় আতঙ্ক ও কৌতুহল তৈরি হয়। এসময় আশেপাশের লোকজন মোবাইল ফোনের ভিডিও ধারণ করেন ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।ধারণা করা হচ্ছে কালিয়াকৈর উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি এবং পৌর আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি জেলা যুব লীগের সভাপতি সেলিম আযাদ এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলাম স্বাক্ষরিত দুটি কমিটি অনুমোদন দেয়া হয় এবং কমিটি দুটির নামের তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। এই কমিটি দুটির সমর্থনে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু সংখ্যক নেতা কর্মী হঠাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঝটিকা মিছিল বের করে। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান।এদিকে দীর্ঘদিন খাত্তাব মোল্লা সহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আত্মগোপনের থাকলেও হঠাৎ তাদের প্রকাশ্যে এ ঝটিকা মিছিল দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Reporter Name 



















