Dhaka 4:19 am, Thursday, 29 October 2026

পার্বতীপুরে কেলোকা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-  ব্রেন্ট ক্রিস্টেনসেন

  • Reporter Name
  • Update Time : 11:17:16 pm, Tuesday, 1 September 2026
  • 160 Time View

স্টাফ রিপোর্টার ঃ                                             পার্বতীপুরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তাঁর উত্তরাঞ্চলের তিন দিনব্যাপী বিশেষ সফরের অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর ২০২৬ পার্বতীপুরে আসেন। সফরের প্রধান উদ্দেশ্য ছিল পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঐতিহাসিক কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা – কেলোকা পরিদর্শন করা। দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রদূত কেলোকায় পৌঁছে, কারখানার বিভিন্ন বিভাগ, অবকাঠামো ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা তিনি স্বচক্ষে পর্যবেক্ষণ করেন। এরপর কেলোকা পরিদর্শন শেষে তিনি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে আসেন। সেখানে কিছু সময় অবস্থানের পর বিকাল ৩:১৩ মিনিটে ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস – Nilsagor Express ট্রেনে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হন। রাষ্ট্রদূতের এই সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড, স্থানীয় উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলো সরেজমিনে মূল্যায়ন করা। তিন দিনের সফরসূচি: ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে রাষ্ট্রদূত কেলোকা ছাড়াও তিস্তা ব্যারেজ, বাংলাবান্ধা স্থলবন্দর, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দিরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করছেন। এ সফর সঙ্গি হিসাবে তার সহধর্মিণী সঙ্গে ছিলেন। পার্বতীপুর ট্রেন ছাড়ার সময় সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ ও পার্বতীপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

পার্বতীপুরে কেলোকা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-  ব্রেন্ট ক্রিস্টেনসেন

Update Time : 11:17:16 pm, Tuesday, 1 September 2026