Dhaka 4:06 pm, Sunday, 13 September 2026

ন‌ওগাঁর নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 01:52:07 pm, Tuesday, 1 September 2026
  • 20 Time View

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং নিয়ামতপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নজরুলসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। মনোমুগ্ধকর এসব পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলা এবং তাদের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও জোরদার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

ন‌ওগাঁর নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Update Time : 01:52:07 pm, Tuesday, 1 September 2026