Dhaka 2:35 pm, Sunday, 13 September 2026

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম পেলেন আইজিপি সম্মাননা

  • Reporter Name
  • Update Time : 09:06:38 pm, Monday, 31 August 2026
  • 28 Time View

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

আন্তজেলা সাইকো সিরিয়াল অপরাধী ও হত্যাকারী গোলাম মোর্শেদ ওরফে মোরশেদ আলমকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় আয়োজিত ত্রৈমাসিক কনফারেন্সে গতকাল পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মে ও জুন মাসে নওগাঁর ধামইরহাট, বদলগাছী ও পত্নীতলা থানা এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একই ধরনের কায়দায় একাধিক নারীর ওপর হামলা চালায়। এসব ঘটনায় অন্তত আট থেকে নয়জন নারী বাঁশ ও ধাতব অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন এবং একজন নারী নিহত হন। হামলার পাশাপাশি ভুক্তভোগীদের কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে।
অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারে নওগাঁ জেলা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্লেষণের মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া হয়।
তদন্তে জানা যায়, একই ধরনের অপরাধের ঘটনা নওগাঁর পাশাপাশি দিনাজপুর ও জয়পুরহাট জেলাতেও ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন নারী গুরুতর আহত হওয়ার পাশাপাশি দুই নারী হত্যাকাণ্ডের শিকার হন। ফলে ঘটনাগুলো আন্তজেলা অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখতে নওগাঁ জেলা পুলিশ তদন্ত আরও বিস্তৃত করে।
দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিনির্ভর তদন্তের পর গত ১১ জুন ২০২৬ গাজীপুর থেকে আন্তজেলা সাইকো সিরিয়াল অপরাধী ও হত্যাকারী গোলাম মোর্শেদকে গ্রেপ্তার করে নওগাঁ জেলা পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পরবর্তীতে আদালতে জবানবন্দিও দিয়েছে।
এদিকে মাদকবিরোধী অভিযান, আন্তজেলা ডাকাতদল ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমও অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের আইজিপি সম্মাননা পাওয়ায় জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়ক ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের এ সম্মাননায় নওগাঁবাসীর মধ্যেও সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও নওগাঁ জেলা পুলিশ অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম পেলেন আইজিপি সম্মাননা

Update Time : 09:06:38 pm, Monday, 31 August 2026