Dhaka 4:42 am, Thursday, 29 October 2026

অনিয়মের খেসারত—৫০ হাজার টাকা!

  • Reporter Name
  • Update Time : 01:13:20 pm, Thursday, 20 August 2026
  • 291 Time View

0-4608x3456-0-0-{}-0-12#

ডেইরি ফার্মে অপরিচ্ছন্নতা ও ভাউচারহীনতা, কলার দোকানে ক্যালসিয়াম কার্বাইড; কুণ্ডু স্টোরে ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মোঃ গোলাম মোস্তফা

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি ও পাবনা উপজেলা স্যানিটারি অফিসার নুরুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে খাদিজা ডেইরি ফার্মকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং ভাউচার সংরক্ষণ না করার অভিযোগে এ জরিমানা করা হয়।

ফ্রেন্ড মিল্ক ডেইরি ফার্মকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি ও জেনারেটর না থাকার কারণে।

এ ছাড়া লুৎফর রহমানের কলার দোকানে কলা পাকানোর কাজে ব্যবহৃত ক্যালসিয়াম কার্বাইড পাওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে কুণ্ডু স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত অনিয়ম এবং পণ্যের বৈধ আমদানিকারক/সরবরাহকারী সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য না থাকার অভিযোগে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

অনিয়মের খেসারত—৫০ হাজার টাকা!

Update Time : 01:13:20 pm, Thursday, 20 August 2026