Dhaka 4:42 am, Thursday, 29 October 2026

বাড়ির ওপর দিয়ে চলাচল নিয়ে বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 10:53:41 am, Thursday, 20 August 2026
  • 109 Time View

নিজস্ব প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়ির ওপর দিয়ে যাতায়াতকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মোজাম্মেল হক (৫৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনার পর তিনি ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের বুদ্ধামরিচ গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মো. মোজাম্মেল হকের সঙ্গে একই গ্রামের মো. মুন্নাফ হোসেন (৪৫), তার ছেলে মো. সজল হোসেন (১৮) ও মোছা. আদুরী খাতুন (৪০)-এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মোজাম্মেল হকের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির ওপর দিয়ে যাতায়াত করে আসছিলেন। এ নিয়ে তিনি ওই পথ ব্যবহার করতে নিষেধ করলে তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ১৮ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা পুনরায় তার বাড়ির ওপর দিয়ে যাতায়াতের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে বসতবাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তাকে লোহার রড, শাবল ও কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও দাবি করা হয়েছে, ঘটনার পরও তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে মোজাম্মেল হক ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও সত্যতা নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

বাড়ির ওপর দিয়ে চলাচল নিয়ে বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ

Update Time : 10:53:41 am, Thursday, 20 August 2026