Dhaka 4:42 am, Thursday, 29 October 2026

ন‌ওগাঁর আত্রাই উপজেলায় সরকারি গাছ কাটতে গিয়ে ধরাখেয়ে ৩০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 06:08:29 pm, Wednesday, 19 August 2026
  • 153 Time View

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর আত্রাই উপজেলায় চুরি করে সরকারি গাছ কাটার সময় মিন্টু প্রামাণিক নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১:৩০মিনিটে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় জনগণের মাধ্যমে খবর পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বিষয়টি জানতে পারেন। সংবাদ পাওয়ার পরপরই তিনি থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সরকারি গাছ কাটার অভিযোগে দক্ষিণপাড়া এলাকার মৃত ওয়াহেদের ছেলে মো. মিন্টু প্রামাণিককে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করে মুচলেকা দেন তিনি।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারি গাছ বা অন্য কোনো সম্পদ অবৈধভাবে কাটার বা দখলের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

ন‌ওগাঁর আত্রাই উপজেলায় সরকারি গাছ কাটতে গিয়ে ধরাখেয়ে ৩০ হাজার টাকা জরিমানা

Update Time : 06:08:29 pm, Wednesday, 19 August 2026