
- মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ বিষয়কে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, নিয়ামতপুরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার শরিফউল আলম, উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম, সাবিনা ইয়াসমিন,পলাশ কুমারসহ প্রমূখ।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সঠিক ব্যবহার, মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী, সাংবাদিক, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তারা মৎস্য খাতের উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
Reporter Name 



















