Dhaka 2:55 pm, Sunday, 13 September 2026

৫০ পিস ইয়াবাসহ ভাঙ্গুড়ায় মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : 08:53:47 am, Sunday, 16 August 2026
  • 169 Time View

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার একটি অভিযানিক দল উপজেলার খান মরিচ ইউনিয়নের সুলতানপুর কবরস্থানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফকরুল ইসলাম (৪৩), পিতা- মৃত আজাহার আলী, সাং- নৌবাড়ীয়া পূর্বপাড়া, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনাকে আটক করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর- ০৬, তারিখ- ১৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা হয়েছে।

ভাঙ্গুড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

৫০ পিস ইয়াবাসহ ভাঙ্গুড়ায় মাদক কারবারি আটক

Update Time : 08:53:47 am, Sunday, 16 August 2026