Dhaka 1:52 pm, Saturday, 12 September 2026

“হেলথ কেয়ারে হঠাৎ এমপি রুমা—আলীমের পাশে ছুটে এসে কোলে নবজাতক;রাজনীতির আড়ালে মমতার বার্তা?”

  • Reporter Name
  • Update Time : 07:28:46 pm, Sunday, 16 August 2026
  • 238 Time View

ভাঙ্গুড়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিল সংরক্ষিত মহিলা আসনের এমপির আকস্মিক সফর; অসুস্থ নেতার খোঁজের পাশাপাশি নবজাতককে কোলে নিয়ে মমতার নজির

নিজস্ব প্রতিনিধি: মোঃ গোলাম মোস্তফা

হঠাৎ করেই ভাঙ্গুড়া হেলথ কেয়ার ক্লিনিকে হাজির হলেন পাবনা ও সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। অসুস্থ ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলীম ছোটকে দেখতে রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তিনি ক্লিনিকে পৌঁছান।

এমপির আকস্মিক উপস্থিতি মুহূর্তেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করে। খবর পেয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ক্লিনিক এলাকায় উপস্থিত হন।

ক্লিনিক সূত্রে জানা যায়, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা অসুস্থ যুবদল নেতা আব্দুল আলীম (ছোট) এর সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

শুধু এমপি নন, মমতাময়ী মায়ের ভূমিকাতেও রুমা

তবে এদিনের সফরে রাজনৈতিক পরিচয়ের বাইরেও আরিফা সুলতানা রুমার অন্য এক মানবিক রূপ চোখে পড়ে। অসুস্থ নেতাকে দেখতে ক্লিনিকে গেলেও সেখানে চিকিৎসাধীন বিভিন্ন রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে।

এমনকি ক্লিনিকে থাকা একটি নবজাতক শিশুকে নিজের কোলে তুলে নিয়ে আদর করেন তিনি। এ সময় তার আচরণে ফুটে ওঠে একজন জনপ্রতিনিধির পাশাপাশি একজন মমতাময়ী মায়ের স্নেহ ও আন্তরিকতা।

বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেওয়া, তাদের সমস্যার কথা শোনা এবং প্রয়োজনীয় বিষয়ে কথা বলার ঘটনাও উপস্থিতদের নজর কাড়ে। তার এই মানবিক আচরণে অনেকেই প্রশংসা করেন।

সফরসঙ্গী ও নেতাকর্মীদের উপস্থিতি

এ সময় এমপি আরিফা সুলতানা রুমার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফুলচাঁদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ লিখন সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবু নাঈম (নাসির) হাজী জামাল উদ্দিন ডিগ্রী (অনার্স) কলেজের আহ্বায়ক মোঃ বায়েজিদ বোস্তামী এবং (সাবেক) জেলা জিয়া সাইবার ফোর্সের প্রচার সম্পাদক ও সদস্য সচিব মোঃ মামুন হোসেন সম্রাটসহ স্থানীয় নেতাকর্মীরা।

কেন এই আকস্মিক সফর—আলোচনায় রাজনৈতিক মহল

হঠাৎ করে একজন অসুস্থ দলীয় নেতাকে দেখতে এমপির ক্লিনিকে ছুটে আসাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এ সফরকে ঘিরে কোনো রাজনৈতিক কর্মসূচি বা বিশেষ বৈঠকের তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের ভাষ্য, অসুস্থ যুবদল নেতা আব্দুল আলীম ছোটের শারীরিক অবস্থার খোঁজ নিতেই এমপি রুমার এই সফর।এদিকে এমপির আগমনকে কেন্দ্র করে ক্লিনিক এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে রাজনৈতিক আলোচনা ছাপিয়ে তার মানবিক আচরণও উপস্থিতদের মধ্যে আলাদা করে আলোচনার জন্ম দেয়।

একজন অসুস্থ নেতার পাশে দাঁড়ানো, চিকিৎসাধীন রোগীদের খোঁজ নেওয়া এবং সর্বোপরি একটি নবজাতক শিশুকে কোলে তুলে নিয়ে স্নেহের পরশ দেওয়ার মধ্য দিয়ে এদিন আরিফা সুলতানা রুমাকে শুধু একজন সংসদ সদস্য হিসেবে নয়, একজন মমতাময়ী নারী ও মানবিক জনপ্রতিনিধি হিসেবেও দেখা গেছে—এমন মন্তব্য করেন উপস্থিত কয়েকজন।

তবে আকস্মিক এই সফরের কোনো রাজনৈতিক তাৎপর্য রয়েছে কি না, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য না করে সংশ্লিষ্টরা এটিকে মূলত অসুস্থ নেতাকে দেখতে আসা এবং মানবিক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

“হেলথ কেয়ারে হঠাৎ এমপি রুমা—আলীমের পাশে ছুটে এসে কোলে নবজাতক;রাজনীতির আড়ালে মমতার বার্তা?”

Update Time : 07:28:46 pm, Sunday, 16 August 2026