
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখের সভাপতিত্বে সভা পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আইনুল হক।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। এলাকার মানুষের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখা সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা হয়।
মাসিক সভায় উপস্থিত ছিলেন—মোঃ সিরাজুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), মোঃ নুননবি (দৈনিক দেশ চিত্র), মোঃ সফিকুল ইসলাম (এফএম রেডিও), মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক গণমুক্তি) এবং মোঃ সেলিম রেজা (দৈনিক উত্তর কোণ)।
সভা শেষে নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
Reporter Name 



















