Dhaka 12:58 pm, Thursday, 29 October 2026

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ৩য় শাহাদাত বার্ষিকীতে কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 09:22:54 pm, Friday, 14 August 2026
  • 129 Time View

মোঃ হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার

মফিজুল ইসলাম ও কুরআনের প্রখ্যাত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।

শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম শহরের জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর **অধ্যাপক আজিজুর রহমান**। তিনি তাঁর বক্তব্যে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর বর্ণাঢ্য কর্মজীবন, ইসলাম প্রচার ও কোরআনের খেদমতে তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “আল্লামা সাঈদী (রহ.) ছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় হয়েছে ইসলাম ও মানবতার কল্যাণে। জুলুম-নির্যাতন সহ্য করেও তিনি ইমানের ওপর অবিচল ছিলেন, যা আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন- এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি **মোবাশ্বের রাশেদীন এর অত্যন্ত চমৎকার ও পরিপাটি সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মোশাররফ হোসেন বলেন, “ছাত্রসমাজ ও যুবসমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর আদর্শ আমাদের পথ দেখাবে। তাঁর ওপর চালানো অন্যায় ও জুলুমের ইতিহাস এ দেশের মানুষ কখনো ভুলবে না।”

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন, ইসলামী দাওয়াত এবং বহুমুখী সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা মরহুমের অসামান্য অবদানকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ৩য় শাহাদাত বার্ষিকীতে কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : 09:22:54 pm, Friday, 14 August 2026