Dhaka 2:32 am, Thursday, 29 October 2026

সাবেক এমপি মকবুল হোসেনের ছেলে রাসেল ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি

  • Reporter Name
  • Update Time : 05:46:30 pm, Thursday, 13 August 2026
  • 155 Time View

মায়ের জানাজায় অংশ নিতে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারামুক্তির আদেশ

পাবনা নিজস্ব প্রতিনিধি: পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের স্ত্রী বেগম নুরজাহান রেখার জানাজায় অংশ নিতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন তাঁর বড় ছেলে গোলাম হাসনাইন রাসেল।

গোলাম হাসনাইন রাসেল ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র। বর্তমানে তিনি একটি বিস্ফোরক মামলায় পাবনা কারাগারে রয়েছেন।

পাবনার আদালত সূত্রে জানা গেছে, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য রাসেলের প্যারোলে মুক্তির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের আদেশ অনুযায়ী, শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। এ সময় তিনি মায়ের জানাজায় অংশ নেবেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম নুরজাহান রেখা (৬৯) মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহান রেখা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দেড় মাস আগে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার সকালে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভাঙ্গুড়া মডেল প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভাঙ্গুড়ায় নুরজাহান রেখার জানাজা সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার পর তাঁকে ভাঙ্গুড়া টলটলিপাড়া কবরস্থানে দাফন করা হবে।

নুরজাহান রেখার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

সাবেক এমপি মকবুল হোসেনের ছেলে রাসেল ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি

Update Time : 05:46:30 pm, Thursday, 13 August 2026