
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁর সাপাহারে সীমান্তে অপরাধ প্রবণতা হ্রাস ও স্থানীয় তরুণদের আত্মনির্ভরশীল করতে ‘সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’-এর উদ্বোধন ও মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (৯ আগষ্ট) ১৬ বিজিবির ব্যবস্থাপনায় আইহাই ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃকর্নেল আরিফুল ইসলাম মাসুম পিএসসি।অনুষ্ঠান পরিচালন করেন মোঃ মিল্টন আলী সহকারী পরিচালক ১৬ বিজিবি,এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ,যুবউন্নয় কর্মকর্তা মোঃমিজানুর রহমান, আইহাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃরাজিউজ্জামান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি বলেন, সীমান্তবর্তী তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করাই আমাদের মূল উদ্দেশ্য। তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে তুলতে পারলে সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড ও অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।
১৬ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মিলটন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু,প্রশাসনিক কর্মকর্তা নিশানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রথম ব্যাচে সীমান্তবর্তী এলাকার ৩০ জন যুবক অংশ নিচ্ছেন, যাদের মোবাইল সার্ভিসিং, অপারেটিং এবং একজন সফল যুব উদ্যোক্তা হওয়ার বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
Reporter Name 


















