Dhaka 10:04 pm, Sunday, 22 November 2026

ভাঙ্গুড়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : 12:19:25 pm, Tuesday, 4 August 2026
  • 224 Time View

নিজস্ব প্রতিনিধি : পাঁচ বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।

সোমবার (৩ জুলাই) সকাল আটটার দিকে পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের স্বর্ণকারপাড়া এলাকার পরিত্যক্ত একটি টিনের ঝুপড়ি ঘরে এ ঘটনা ঘটে।

শিশুটির চিৎকারে স্থানীয় লোক দেখে ফেলায় শিশুটিকে রেখে পালিয়ে যান বৃদ্ধ। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্তের বাড়ি একই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮০ বছর বয়সী বৃদ্ধ আব্দুস সাত্তার শিলপাটা ধার কাটিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে। ঘটনার দিন সকাল আটটার দিকে ছোট্ট শিশুটি বাড়ির সামনে দিয়ে খেলাধুলা করছিলেন। লোকজন না থাকার ফাঁকে ওই বৃদ্ধ শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে ফুঁসলিয়ে একটি পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণচেষ্টা করে।

শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বৃদ্ধ সাত্তার শিশুটিকে ছেড়ে দিয়ে সটকে পড়েন। এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন। ওই শিশুটি বাড়িতে গিয়ে তার মা এবং পিসির কাছে ঘটনা জানায়। এ ঘটনা শোনার পরে শিশুটির পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ওই বুদ্ধকে অভিযুক্ত করে থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

ভাঙ্গুড়া থানার পরিদর্শক (এস আই) সুব্রত কুমার বলেন, আব্দুস সাত্তার সম্পর্কে এর আগেও আরো এমন ঘটনা শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত বৃদ্ধ আব্দুস সাত্তারের বসতবাড়িতে গিয়ে ঘরে তালা চাবি দেখতে পাওয়া যায়। তার বাড়িতে কোন লোকজন না থাকায় কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, বৃদ্ধ কর্তৃক শিশু ধর্ষণচেষ্টার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শিশুটির বক্তব্য শুনে ঘটনা সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

Update Time : 12:19:25 pm, Tuesday, 4 August 2026