
নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গুড়া থানার নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নৌবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. ছোয়াত ইমন প্রাং (২৫), পিতা—মো. আব্দুর রউফ, সাং—ভদ্রপাড়া, থানা—ভাঙ্গুড়া, জেলা—পাবনাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আজম বলেন, “মাদক নির্মূলে ভাঙ্গুড়া থানা পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভাঙ্গুড়া থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।
Reporter Name 









