এ-আই প্রযুক্তিতে ছবি বিকৃত করে অপপ্রচার, চাঁদা দাবির অভিযোগ একটি ফেসবুক পেজের বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : ০২:১০:৫৭ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 48 Time View

পাবনা জেলা প্রতিনিধি।

পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের দেওভোগ গ্রামের মৃত কদ্দুস সরদারের ছেলে রাসেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-আই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি প্রকাশ, মদ্যপানের অপবাদ দেওয়া এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ‘টুডে টাইম নিউজ ২৪ টিভি’ নামে একটি ফেসবুক পেজের পরিচালকের দিকে।
ভুক্তভোগী রাসেলের দাবি, তিনি কোনো ধরনের মাদক বা মদ্যপানের সঙ্গে জড়িত নন।

তিনি আরো বলেন, একটি স্পিড (এনার্জি ড্রিংক) হাতে থাকা পুরোনো ছবিকে এ-আই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে সেখানে মদের বোতল দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এর মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, ওই ফেসবুক পেজের পরিচালনাকারী ব্যক্তি তার কাছে অর্থ দাবি করেছেন, দাবি করা অর্থ পরিশোধ করলে তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা হবে, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, রাসেলের বাবা-মা দুজনই মারা গেছেন। বর্তমানে তিনি এলাকায় একটি ছোট দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। একজন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া মাদক সেবনের মতো গুরুতর অভিযোগ ছড়িয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক এবং সামাজিকভাবে ক্ষতিকর।
এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে যাচাইবিহীন তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর প্রবণতা বেড়েছে। এতে নিরীহ মানুষ সামাজিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত ফেসবুক পেজের পরিচালক রবিউল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তিনি বাংলাদেশে থাকেন না বিদেশে বর্তমান অবস্থান করছেন।
এদিকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ-আই) প্রযুক্তি ব্যবহার করে ছবি বা ভিডিও বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো একটি গুরুতর অপরাধ পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বনওয়ারীনগর বাজার যানজট নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

এ-আই প্রযুক্তিতে ছবি বিকৃত করে অপপ্রচার, চাঁদা দাবির অভিযোগ একটি ফেসবুক পেজের বিরুদ্ধে

Update Time : ০২:১০:৫৭ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬