Dhaka 5:53 am, Wednesday, 11 November 2026

নরসিংদী থেকে ছিনতাইকৃত পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ ‎

  • Reporter Name
  • Update Time : 04:42:10 pm, Tuesday, 26 May 2026
  • 328 Time View

জুয়েল হোসেন,
‎গাজীপুর প্রতিনিধি:
‎নরসিংদীর শিবপুর থানা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি পিকআপ, ৬ টি ষাঁড় গরু উদ্ধারসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ৬ চাকার ট্রাকও জব্দ করা হয়।
‎জিএমপির অপরাধ (উত্তর) বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ মে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নরসিংদীর শিবপুর থানা এলাকা থেকে একটি পিকআপ যোগে ৬ টি ষাঁড় গরু ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি জানার পর বাসন থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
‎পরে বাসন থানার নাওজোর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি পিকআপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ৬ চাকার ট্রাক এবং ৬ টি ষাঁড় গরু উদ্ধার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলেন, সাভার উপজেলার রাজাশন এলাকার লাল মিয়া (৩৬) এবং ধামরাই উপজেলার রাজাপুর এলাকার মোর্শেদ আলী (৩৮)।
‎পুলিশ জানায়, এ ঘটনায় শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি

নরসিংদী থেকে ছিনতাইকৃত পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ ‎

Update Time : 04:42:10 pm, Tuesday, 26 May 2026