Dhaka 2:09 pm, Sunday, 13 September 2026

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে দিল স্বামী,আটক(২)জন।

  • Reporter Name
  • Update Time : 09:54:56 pm, Saturday, 23 May 2026
  • 206 Time View

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়ার এক নৃশংস ঘটনা ঘটেছে। এই নির্মম হত্যাকাণ্ডের অভিযোগে স্ত্রীর স্বামীকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। একই সাথে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিকের ভাইকে আটক করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রাথমিকভাবে ওই ২০ বছর বয়সী তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী। এরপর হত্যাকাণ্ড আড়াল করতে নিহতের শরীরে আগুন ধরিয়ে দিয়ে পুরো মরদেহ পুড়িয়ে ফেলা হয়। পরে ঘাতক স্বামী ঘরের দরজায় তালা লাগিয়ে বাইরে চলে যায়।
ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত স্বামী পুনরায় ওই বাসায় ফিরে এলে এলাকাবাসী তাকে আটকে রাখে এবং তাৎক্ষণিকভাবে কোনাবাড়ী থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামীকে গ্রেফতার করে। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে ওই বাসার বাড়িমালিকের ভাইকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ নিহতের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কোনাবাড়ী থানা পুলিশ জানায়, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্যের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে দিল স্বামী,আটক(২)জন।

Update Time : 09:54:56 pm, Saturday, 23 May 2026