Dhaka 7:44 pm, Monday, 14 September 2026

ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : 02:11:38 pm, Saturday, 23 May 2026
  • 247 Time View

“শিশু হত্যার বিচার চাই, নিরাপদ বাংলাদেশ গড়তে হবে”—ভাঙ্গুড়ায় প্রতিবাদে উত্তাল জনতা

নিজস্ব প্রতিনিধি | ভাঙ্গুড়া, পাবনা

পাবনার ভাঙ্গুড়ায় শিশু রামিসা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদমুখর এ কর্মসূচিতে শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শনিবার (২২ মে) সকাল ১১টায় ভাঙ্গুড়া স্মৃতিসৌধ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে সালেহ আহমেদ সবুজের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সালেহ আহমেদ সবুজ।

মানববন্ধনে উপস্থিত জনতা শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাওয়ায় অপরাধপ্রবণতা আরও বাড়ছে।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আবু মোঃ আদিব ইরফান। তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ভয় ও অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠবে।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান, নাগরিক ও প্রজন্ম পরিষদের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক বিকাশ কুমারসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভাঙ্গুড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রতিবাদে অংশ নেওয়া সাধারণ মানুষের দাবি—শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শুধু বক্তব্য নয়, এখন সময় কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত -১

ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : 02:11:38 pm, Saturday, 23 May 2026