Dhaka 2:08 pm, Sunday, 13 September 2026

তিন আনসার সদস্য কারাগারে।

  • Reporter Name
  • Update Time : 11:36:58 pm, Saturday, 23 May 2026
  • 213 Time View

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার

গাজীপুর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে শৃঙ্খলা ভঙ্গ ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে তিন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্য। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে দলনেতার দায়িত্ব পালন করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর বিশেষ দরবার কর্মসূচিকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সদস্যকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপ ব্যবহার করে প্রশিক্ষণার্থীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে আন্দোলনের পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়।

এছাড়া ভাতা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, রেশন সুবিধা ও নিয়োগে অগ্রাধিকারের মতো বিভিন্ন দাবি সামনে এনে কর্মসূচির সময় চাপ প্রয়োগের পরিকল্পনাও ছিল বলে তদন্তসংশ্লিষ্টরা ধারণা করছেন। বিষয়টি নজরে আসার পর আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং কালিয়াকৈর থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

তিন আনসার সদস্য কারাগারে।

Update Time : 11:36:58 pm, Saturday, 23 May 2026