Dhaka 6:13 pm, Tuesday, 15 September 2026

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে কুতুব উদ্দিন

  • Reporter Name
  • Update Time : 09:05:20 pm, Thursday, 21 May 2026
  • 214 Time View

অশ্রুসিক্ত ভালোবাসায় প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানাল ফরিদপুরবাসী
নিজস্ব প্রতিনিধি।

দীর্ঘ তিন দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ে তোলার পর অবসরজনিত বিদায় নিলেন পাবনার ফরিদপুর উপজেলার গোলকাটা মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন। তাঁর বিদায়কে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় স্মরণীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খ. ম. জাহাঙ্গীর আলম ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু তালিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা বলেন, “মোঃ কুতুব উদ্দিন শুধু একজন প্রধান শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের একজন অভিভাবক, সহকর্মীদের অনুপ্রেরণার উৎস এবং এলাকার শিক্ষাঙ্গনের এক নির্ভরতার নাম। সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে তিনি শিক্ষা সেবায় যে অবদান রেখে গেছেন, তা আগামী প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, বিদ্যালয়ের উন্নয়নে নিরলস পরিশ্রম এবং মানবিক আচরণের কথা তুলে ধরে বক্তারা বলেন, “এমন শিক্ষক সমাজে বিরল।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও শিক্ষক মোছাঃ সাদিয়া পারভীন, কালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিদায়ের শেষ মুহূর্তে সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হন প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন। অনেকের চোখেই দেখা যায় অশ্রু। উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন।

শিক্ষা জীবনের সোনালি অধ্যায়ের ইতি টানলেও ফরিদপুরের মানুষের হৃদয়ে শিক্ষক কুতুব উদ্দিন থেকে যাবেন একজন আদর্শ শিক্ষাগুরু হিসেবেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রেঞ্জ ডিআইজির সম্মাননা ।

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে কুতুব উদ্দিন

Update Time : 09:05:20 pm, Thursday, 21 May 2026