ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 41 Time View

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, ভাঙ্গুড়া (পাবনা):
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুল এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে দোষী সাব্যস্ত হন মোঃ মাসুদ রানা (৩০)। তিনি ভাঙ্গুড়া উপজেলার চর ভাঙ্গুড়া এলাকার মোঃ আব্দুল ওয়াহাব সরকারের ছেলে।

অভিযানে জানা যায়, অনুমোদন ছাড়াই কৃষিজমির মাটি কেটে বিক্রির অভিযোগে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধ মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সতর্ক করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বনওয়ারীনগর বাজার যানজট নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় অভিযান

Update Time : ০৬:৫৮:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬