Dhaka 8:08 pm, Friday, 18 September 2026

বিয়ের দাবিতে মোঃ আশিকের বাড়ি মোসাঃআইরিন আক্তার (১৫)

  • Reporter Name
  • Update Time : 05:54:38 pm, Monday, 18 May 2026
  • 262 Time View

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় ভাইয়ের শালীর সঙ্গে দীর্ঘদিনের ফোন আলাপকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিয়ের দাবি নিয়ে এক কিশোরীর দুই দফা উপস্থিতিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পূর্বপাড়া এলাকার বাসিন্দা মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ আশিকুর রহমানের সঙ্গে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সালোঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ আয়নাল মিয়ার মেয়ে মোসাঃ আইরিন (১৫)-এর পরিচয় হয় পারিবারিক সূত্রে। সম্পর্কে ভাইয়ের শালী হওয়ায় দুজনের মধ্যে কথাবার্তা ও ফোন আলাপ শুরু হয়। একপর্যায়ে সেই সম্পর্ক নিয়ে এলাকায় নানা আলোচনা তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হঠাৎ করেই মোসাঃ আইরিন আশিকুর রহমানের বাড়িতে গিয়ে বিয়ের দাবি তোলেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং মেয়েটিকে তার বাড়িতে ফিরে যেতে বলেন।

তবে ঘটনার একদিন পর আবারও আইরিন তার বাবা-মা ও স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আশিকুর রহমানের বাড়িতে উপস্থিত হন। এ সময় ও বিয়ের দাবি জানানো হলে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

ফিরে যাওয়ার আগে মেয়েপক্ষ মোটা অঙ্কের টাকা দাবি করে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যায়। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনাটি নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইনগতভাবে সমাধান করা প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভূরুঙ্গামারী চেয়ারম্যান (চরমোনাই থেকে বরখাস্ত) এর বিরুদ্ধে প্রকল্পে অনিয়মের অভিযোগ

বিয়ের দাবিতে মোঃ আশিকের বাড়ি মোসাঃআইরিন আক্তার (১৫)

Update Time : 05:54:38 pm, Monday, 18 May 2026