
নিজস্ব প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কুমড়াডাঙ্গা থানা পাড়ার মেধাবী তরুণ মাহফুজুর রশিদ উল্লাস এবার পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আগামী ১৯ মে ২০২৬ আন্তর্জাতিক রোবোটিক্স কম্পিটিশনে অংশ নিতে তিনি বাংলাদেশ সরকারের পূর্ণ অর্থায়নে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
দেশের হয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে প্রতিনিধিত্ব করতে যাওয়া উল্লাস ইতোমধ্যেই ভাঙ্গুড়াবাসীর গর্বে পরিণত হয়েছেন। আধুনিক রোবোটিক্স ও প্রযুক্তি উদ্ভাবনের এ প্রতিযোগিতায় বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরবেন তিনি।
সম্প্রতি Military Institute of Science and Technology থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন মাহফুজুর রশিদ উল্লাস। ছাত্রজীবন থেকেই প্রযুক্তি ও উদ্ভাবনী কর্মকাণ্ডে তার অসাধারণ দক্ষতা ছিল চোখে পড়ার মতো।
এলাকাবাসীর ভাষ্য, “ভাঙ্গুড়ার সন্তান আজ বিশ্বমঞ্চে—এটি শুধু একটি পরিবারের নয়, পুরো উপজেলার গর্ব।”
স্থানীয় তরুণদের জন্য উল্লাস এখন অনুপ্রেরণার নাম। তার এ অর্জন প্রমাণ করেছে—মফস্বল থেকেও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান বয়ে আনা সম্ভব।
উল্লাসের আন্তর্জাতিক সাফল্য ও নিরাপদ যাত্রা কামনায় এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।
Reporter Name 


















