Dhaka 1:15 pm, Sunday, 13 September 2026

“প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে খামার—চাটমোহরে দুগ্ধ খাতে নতুন বিপ্লবের ইঙ্গিত”

  • Reporter Name
  • Update Time : 08:46:54 pm, Monday, 4 May 2026
  • 276 Time View

১০০ খামারিকে আধুনিক প্রশিক্ষণ │ উৎপাদন বাড়াতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার উপর জোর

নিজস্ব প্রতিনিধি, পাবনা:
দুগ্ধ খাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের লাভবান করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় জোর দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা, যেখানে প্রায় ১০০ জন খামারিকে আধুনিক খামার ব্যবস্থাপনার বাস্তবধর্মী দিকনির্দেশনা দেওয়া হয়।
“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি”—এই স্লোগানে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে সোমবার সকালে উপজেলার ভাদুনগরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে খামারিদের গরু লালন-পালনের উন্নত কৌশল, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখা, সময়মতো টিকা প্রদান, উন্নত জাত নির্বাচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের দুগ্ধ খাতে গুণগত পরিবর্তন আসবে এবং উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে।
বিশেষজ্ঞরা খামারিদের সাইলেজ প্রস্তুত, হাইজিন ও স্যানিটেশন নিশ্চিত করা, কমপ্লিট মিল্কিং পদ্ধতি অনুসরণ এবং বর্ষাকালে খাদ্য সংকট মোকাবিলার কার্যকর উপায় সম্পর্কে দিকনির্দেশনা দেন। এছাড়া গাভীর জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. উম্মে আরেফিন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মারুফ পারভেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম।
অংশগ্রহণকারী খামারিরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবমুখী উল্লেখ করে জানান, এ ধরনের উদ্যোগ তাদের খামার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

“প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে খামার—চাটমোহরে দুগ্ধ খাতে নতুন বিপ্লবের ইঙ্গিত”

Update Time : 08:46:54 pm, Monday, 4 May 2026