ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:৩০ অপরাহ্ণ, রবিবার, ৩ মে ২০২৬
  • 203 Time View

স্টাফ রিপোর্টার, পাবনা।
পাবনার ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি”  স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে ভাঙ্গুড়া উপজেলায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা হলরুমে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়াবে এবং উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি করতে সহায়তা করবে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সম্মানিত উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোছা: রুমানা আক্তার রোমি, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: শারমিন আক্তার। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: নুরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর লাইভ স্টোক সার্ভিস শাখার ম্যানেজার জনাব ডা: রিপন মিয়া ও ভেটেরিনারি সার্জন জনাব ডা: মো: ইমরান হোসেন। উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মোঃ রিয়াজুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার জনাব মো: আসাদুজ্জামান ।
প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে গুনগত মান সম্মত দুগ্ধ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দেশের দুগ্ধ শিল্প আরো উন্নত ও টেকসই হবে।
প্রশিক্ষণের বিশেষ অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও উন্নত ও লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন।
এছাড়া প্রশিক্ষণের অন্যান্য আলোচকদের মধ্যে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মোঃ রিয়াজুল ইসলাম খামারিদের মডেল ফার্ম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে গাভী ছেড়ে পালন এবং গাভীকে ২৪ ঘন্টা পরিষ্কার পানি সরবরাহের মাধ্যমে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করার কৌশল আলোচনা করেন। অন্যান্য বক্তাগণ খামারের আপদকালীন সময়ের জন্য বিশেষ করে বর্ষাকালে গাভীর খাদ্য চাহিদা পূরণ করার জন্য সাইলেজ তৈরি, কমপ্লিট মিল্কিং, খামারের হাইজিন ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার উপর জোর দেন।
এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীগণ ব্র্যাক ডেইরির এ ধরনের উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং তারা ব্র্যাক ডেইরির সঙ্গে থেকে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন। তারা ব্র্যাক ডেইরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণটিতে ভাঙ্গুড়া , চাটমোহর ও ফরিদপুর উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০২:৫১:৩০ অপরাহ্ণ, রবিবার, ৩ মে ২০২৬