Dhaka 12:35 pm, Sunday, 13 September 2026

“মানুষের ভালোবাসায় ভর করে এগোচ্ছেন বাবুল আক্তার”

  • Reporter Name
  • Update Time : 10:22:01 pm, Saturday, 25 April 2026
  • 253 Time View

পাবনা ফরিদপুর উপজেলা প্রতিনিধি:ছাবেদুল সরকার
পাবনার ফরিদপুর উপজেলার আসন্ন পুংঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মানবসেবার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন মো. বাবুল আক্তার। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মো. বাবুল আক্তার বলেন, “মানুষের সেবা করাই আমার জীবনের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। নির্বাচিত হলে এই সেবার পরিধি আরও বিস্তৃত করতে চাই।”
তিনি জানান, পুংঙ্গলী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় তার জনপ্রিয়তাও ক্রমেই বাড়ছে।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পুংঙ্গলী ইউনিয়নে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ পরিস্থিতিতে মো. বাবুল আক্তার তার ইতিবাচক ভাবমূর্তি ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন, যিনি প্রকৃত অর্থে জনগণের কল্যাণে কাজ করবেন। সেই দৃষ্টিকোণ থেকে মো. বাবুল আক্তারকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই।
সবশেষে, মানবসেবার অঙ্গীকার নিয়ে মাঠে থাকা এই প্রার্থী কতটা জনগণের আস্থা অর্জন করতে পারেন—সেটিই এখন দেখার বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

“মানুষের ভালোবাসায় ভর করে এগোচ্ছেন বাবুল আক্তার”

Update Time : 10:22:01 pm, Saturday, 25 April 2026