Dhaka 4:56 pm, Tuesday, 15 September 2026

ছুরিকাঘাতে রক্তাক্ত বিএনপি নেতা, প্রকাশ্যে ২ লাখ টাকা ছিনতাই — সুজানগরে চাঞ্চল্য

  • Reporter Name
  • Update Time : 11:56:40 pm, Tuesday, 21 April 2026
  • 321 Time View

স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনার সুজানগর উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে বিএনপির এক নেতার কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালেই উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অদূরে একটি খোলা মাঠে এ দুঃসাহসিক হামলার ঘটনা ঘটে।
আহত মো. বিল্লাল হোসেন (৪০) সুজানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। হামলার পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার কথা জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ব্যক্তিগত কাজে বের হলে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত বিল্লাল হোসেনের পথরোধ করে। কথাবার্তার একপর্যায়ে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হলে তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দিনের আলোয় এমন ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই ইঙ্গিত দিচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে সুজানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এদিকে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। তদন্তের অগ্রগতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রেঞ্জ ডিআইজির সম্মাননা ।

ছুরিকাঘাতে রক্তাক্ত বিএনপি নেতা, প্রকাশ্যে ২ লাখ টাকা ছিনতাই — সুজানগরে চাঞ্চল্য

Update Time : 11:56:40 pm, Tuesday, 21 April 2026