বড়াইগ্রামে সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৫:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • 346 Time View

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
ভুক্তভোগী দৈনিক খবরপত্র পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম (৩৯)। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী চক্র তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জোনাইল এলাকায় একদল দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার বাম হাত গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকের পরীক্ষায় তার বাম হাতের উলনা হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় তিনি বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। এর আগেও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।
জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, মামলা দায়েরের পরও হামলাকারীরা তাকে ও তার পরিবারকে পুনরায় প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বনওয়ারীনগর বাজার যানজট নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

বড়াইগ্রামে সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

Update Time : ০৬:৫৫:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২০ এপ্রিল ২০২৬