Dhaka 12:28 pm, Sunday, 13 September 2026

ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১, পালাল সহযোগী

  • Reporter Name
  • Update Time : 10:57:32 pm, Sunday, 19 April 2026
  • 407 Time View

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান • উদ্ধার ৫০০ গ্রাম গাঁজা ও ১২,৪০০ টাকা
স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেছে।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ আল-আমিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দিবাকালীন জরুরি ডিউটি পালনকালে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, বেলা আনুমানিক ১টা ১৫ মিনিটে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুস সালাম ব্যাপারীর বাড়ির সামনের গলিতে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে। পরে বেলা ১টা ২৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। পরে মোঃ রিফাত (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে তার সহযোগী মোঃ রিয়াদ (৩৫) কৌশলে পালিয়ে যায়।
আটক রিফাতের দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১, পালাল সহযোগী

Update Time : 10:57:32 pm, Sunday, 19 April 2026